শপিংমল ও দোকানপাট খোলার সময় ১ ঘণ্টা বৃদ্ধি, নতুন সময় সন্ধ্যা ৭টা
রবিবার, ৫ এপ্রিল, ২০২৬ ৮:৫৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জ্বালানি সাশ্রয়ের লক্ষ্য বিবেচনায় শপিংমল, বিপণিবিতান ও দোকানপাট খোলার সময় এক ঘণ্টা বাড়িয়েছে সরকার।
ফলে এখন থেকে এসব প্রতিষ্ঠান সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।
রবিবার (৫ এপ্রিল) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এ তথ্য জানান।
তিনি বলেন, দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি এবং ব্যবসায়ীদের জীবিকা বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় গত বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে মন্ত্রিসভার বৈঠকে সন্ধ্যা ৬টার মধ্যে শপিংমল ও দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছিল। তবে ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে সময়সীমা পুনর্বিবেচনা করে এক ঘণ্টা বাড়ানো হয়েছে।
ব্যবসায়ীরা রাত ৮টা পর্যন্ত দোকান খোলা রাখার অনুমতি চাইলেও আপাতত সন্ধ্যা ৭টা পর্যন্ত সময় নির্ধারণ করেছে সরকার।
১৩০ বার পড়া হয়েছে