সারাদেশ
বাগেরহাটের মোংলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় তার বসতবাড়ি থেকে ৪৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
মোংলায় ৪৪ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার, মোংলা
রবিবার, ৫ এপ্রিল, ২০২৬ ৩:৩৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বাগেরহাটের মোংলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় তার বসতবাড়ি থেকে ৪৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
শনিবার রাতে পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের জিয়া সড়ক (খ্রিষ্টান কবরস্থান সংলগ্ন) এলাকায় অভিযান চালায় মোংলা থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে আরমান ফরাজি নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি একই এলাকার বাসিন্দা রফিকুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, অভিযানের সময় আরমান ফরাজির বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ৪৪ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে মোংলা থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে পাঠানো হবে।
১৪৭ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন