সর্বশেষ

সারাদেশ

মোংলায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ ব্যবসায়ী আটক

মাসুদ রানা, মোংলা
মাসুদ রানা, মোংলা

শনিবার, ৪ এপ্রিল, ২০২৬ ২:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
মোংলা উপজেলার চটেরহাট পুলিশ ফাঁড়ির সদস্যরা মাদকবিরোধী বিশেষ অভিযানে ৭৫ গ্রাম গাঁজাসহ মোঃ শুকুর আলী হাজারী (৪৮) নামে এক ব্যবসায়ীকে আটক করেছে।

তিনি সুন্দরবন ইউনিয়নের দিয়ার খন্ড ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মোঃ মজিদ হাজারীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মোংলা থানার সুন্দরবন ইউনিয়নের বুড়বুড়িয়া গ্রামের বুড়বুড়িয়া ব্রিজে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সন্দেহভাজন হিসেবে মোঃ শুকুর আলী হাজারীর দেহ তল্লাশি করলে তার কাছ থেকে ৭৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

মোংলা থানার ওসি তদন্ত মানিক চন্দ্র গাইন জানান, মাদক নির্মূলে এ ধরনের অভিযান চলমান থাকবে এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

২০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন