সর্বশেষ

সারাদেশ

ত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হবে নজরুল জন্মজয়ন্তী, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আওলাদ রুবেল, ময়মনসিংহ 
আওলাদ রুবেল, ময়মনসিংহ 

শনিবার, ৪ এপ্রিল, ২০২৬ ২:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহের ত্রিশালে জাতীয়ভাবে কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন হতে যাচ্ছে। অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

‘জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন এবং ময়মনসিংহ বিভাগে সংস্কৃতির বিকাশে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এ তথ্য জানান।

ত্রিশালের নজরুল অডিটরিয়াম কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সভায় প্রতিমন্ত্রী বলেন, “ত্রিশালে ২০০৬ সালের পর জাতীয় পর্যায়ে নজরুল জন্মজয়ন্তী আয়োজন হয়নি। স্থানীয় সংসদ সদস্য বিষয়টি সংসদে উত্থাপন করার পর আমি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছি। এবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে জাতীয়ভাবে ত্রিশালে জন্মজয়ন্তী উদযাপন করা হবে। অনুষ্ঠানটি আকর্ষণীয় ও মডেলধর্মী করতে পরিকল্পনা করুন।”

প্রতিমন্ত্রী আরও বলেন, “দেশের সাংস্কৃতিক অঙ্গনকে উন্নত করতে হলে নতুন উদ্যোগ নেয়া প্রয়োজন। গ্রামেগঞ্জে ছড়িয়ে থাকা সংস্কৃতির বিভিন্ন উপাদানকে কাজে লাগাতে হবে। ময়মনসিংহ বিভাগের সংস্কৃতিকে মডেল হিসেবে গড়ে তুলতে একটি দিনব্যাপী কর্মশালার আয়োজন করা উচিত।”

সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। মূখ্য আলোচক ছিলেন ত্রিশালের সংসদ সদস্য মো. মাহবুবুর রহমান। এছাড়া ফুলবাড়িয়া, ভালুকা ও ফুলপুর-তারাকান্দা আসনের সংসদ সদস্যরা, কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. জাহাঙ্গীর আলম, রেঞ্জ ডিআইজি আতাউল কিবরিয়া সহ বিভাগের সকল জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তারা এবং সংস্কৃতি অঙ্গনের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সভা শেষে প্রতিমন্ত্রী ও অতিথিরা ত্রিশালে নজরুল স্মৃতিবিজড়িত স্থানগুলো পরিদর্শন করেন এবং সংস্কারের জন্য দিকনির্দেশনা প্রদান করেন।

১২৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন