সর্বশেষ

সারাদেশ

ময়মনসিংহে বিভাগীয় তথ্য কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন

আওলাদ রুবেল, ময়মনসিংহ 
আওলাদ রুবেল, ময়মনসিংহ 

শনিবার, ৪ এপ্রিল, ২০২৬ ২:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহে নতুন বিভাগীয় তথ্য কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

শনিবার (৪ এপ্রিল) বিকেলে নগরীর শিকারীকান্দা এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, “আমরা সারাদেশের ৬৪টি জেলায় তথ্য কমপ্লেক্স নির্মাণ করব। আমাদের লক্ষ্য মানুষ যেন সত্য তথ্য জানতে পারে। গুজব ও ভ্রান্ত তথ্য মানুষের জন্য ক্ষতিকর। সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দেওয়া সাংবাদিকদের দায়িত্ব। তথ্য কমপ্লেক্স চালু হলে সাংবাদিকরা সবচেয়ে বেশি উপকৃত হবেন।”

প্রতিমন্ত্রী ঠিকাদারদের উদ্দেশ্যে বলেন, কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে হবে এবং কাজের মান কখনোই খারাপ হতে দেওয়া যাবে না।

অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেন, “আমার বাড়ি ময়মনসিংহে, তাই এই এলাকার মানুষের জন্য বিশেষ কিছু করতে চাই।”

গণযোগাযোগ অধিদফতরের মহাপরিচালক মো. আব্দুল জলিল-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ কে ফজলুল হক ভূঁইয়া এবং ময়মনসিংহ গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. মনিরুল ইসলাম।

প্রকল্প পরিচালক জানান, ২১ কোটি টাকা ব্যয়ে গত ২০ মার্চ কাজ শুরু হয়েছে এবং ১৮ মাসের চুক্তিতে এটি সম্পন্ন হবে। বর্তমানে সিলেট, সুনামগঞ্জসহ ১৫টি জেলায় কাজ চলমান রয়েছে এবং জামালপুর ও শেরপুরসহ ১৭টি জেলায় ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে।

১২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন