সর্বশেষ

সারাদেশ

সিলেট মহানগর পুলিশের ৩২ ঘণ্টার অভিযান: ৫১ জন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, সিলেট
স্টাফ রিপোর্টার, সিলেট

শনিবার, ৪ এপ্রিল, ২০২৬ ২:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
সিলেট নগরীতে গত ৩২ ঘণ্টায় বিশেষ অভিযানে ৫১ জনকে গ্রেপ্তার করেছে সিলেট মহানগর পুলিশ।

এদের মধ্যে শুক্রবার রাত ১২টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ৮ ঘণ্টায় ১৫ জন এবং এর আগে ২৪ ঘণ্টায় ৩৬ জনকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, পৃথক অভিযানে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদকসেবী, হকার ও মেট্রো অধ্যাদেশ মোতাবেক গ্রেপ্তারকৃতদের মধ্যে মোট ৩৬ জন ছিলেন।

শুক্রবার ২৪ ঘণ্টায় গ্রেপ্তারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি ৫ জন, বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ২ জন এবং মেট্রো অধ্যাদেশ মোতাবেক ২৯ জন অন্তর্ভুক্ত ছিলেন।

অপর দিকে, রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত অভিযানে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে ৫ জন মাদকসেবী, ১ জন নিয়মিত মামলার আসামি, ৫ জন সন্দেহভাজন ও ৪ জন হকার।

সিলেট মহানগর পুলিশের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন