সারাদেশ
চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলায় মাদকবিরোধী অভিযানে হেরোইন, ইয়াবা ও গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
চাঁপাইনবাবগঞ্জে হেরোইন, ইয়াবা ও গাঁজাসহ ১ জন গ্রেফতার
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
শনিবার, ৪ এপ্রিল, ২০২৬ ১০:৩৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলায় মাদকবিরোধী অভিযানে হেরোইন, ইয়াবা ও গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
শনিবার সকাল ১১টা পর্যন্ত জেলার নাচোল থানার নাসিরাবাদ গুচ্ছগ্রাম এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিশ্বনাথ মন্ডল (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার বাসিন্দা।
অভিযানকালে তার কাছ থেকে ১৪ গ্রাম হেরোইন, ১৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
ডিএনসি জেলার কার্যালয় সূত্রে জানা গেছে, এ ঘটনায় উপ-পরিদর্শক মামুনুর রশীদ বাদী হয়ে নাচোল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
ডিএনসির জেলা কার্যালয়ের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান জানিয়েছেন, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
১২১ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন