সর্বশেষ

সারাদেশ

টাঙ্গাইলে স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত

কাজী রিপন, টাঙ্গাইল
কাজী রিপন, টাঙ্গাইল

শনিবার, ৪ এপ্রিল, ২০২৬ ১০:৩৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
টাঙ্গাইলে স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা শিল্পকলা একাডেমিতে লিড ব্যাংক কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র আয়োজনে এবং বাংলাদেশ ব্যাংকের সার্বিক তত্ত্বাবধানে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়।

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত সভাপতিত্বে এবং মোহনা টিভি’র প্রেজেন্টার ফারজানা ইয়াসমিন এর উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়, ঢাকা ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের পরিচালক মো. ইকবাল মহসিন।

এ সময় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়, ঢাকা ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের অতিরিক্ত পরিচালক কাজী মুতমাইন্না তাহমিদা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হারুনুর রশিদ, সহকারী পুলিশ সুপার রবিউল ইসলামসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুইশত শিক্ষার্থী এবং সহযোগী ব্যাংকসমূহের ৩৩ জন কর্মকর্তা।

অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন ব্যাংক কর্মকর্তা এবং শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন