সর্বশেষ

সারাদেশ

৩৪ হাজার টন ডিজেলের নতুন জাহাজ ভিড়েছে চট্টগ্রাম বন্দরে

হাসান ফেরদৌস, চট্টগ্রাম
হাসান ফেরদৌস, চট্টগ্রাম

শনিবার, ৪ এপ্রিল, ২০২৬ ১০:১১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নোঙ্গরে ৩৪ হাজার মেট্রিক টন ডিজেল ভিড়েছে। আরও একটি জাহাজ, এমটি শান গাং ফা জিয়ান, ভোররাতে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করেছে। এর আগের জাহাজটি শুক্রবার দুপুরে ২৭ হাজার টন ডিজেল নিয়ে সিঙ্গাপুর থেকে এসেছে।

এদিকে, মিয়ানমারে পাচারকালে অভিযান চালিয়ে ৬ হাজার লিটার ডিজেল উদ্ধার করেছে কোস্টগার্ড।

বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, যুদ্ধ পরিস্থিতির মধ্যে এবার ৩৪ হাজার মেট্রিক টন ডিজেল নিয়ে শনিবার সকালে বাংলাদেশে এসেছে এমটি শান গাং ফা জিয়ান নামের জাহাজটি। চুক্তি অনুযায়ী তেল সরবরাহ করেছে ইউনিপ্যাক সিঙ্গাপুর পিটিই লিমিটেড নামের প্রতিষ্ঠান।

এর আগে শুক্রবার দুপুরে ২৭ হাজার টন ডিজেল নিয়ে সিঙ্গাপুর থেকে এসেছে আরও একটি জাহাজ। ওই জাহাজেও তেল সরবরাহ করেছে ইউনিপ্যাক।

জ্বালানি তেল আমদানি ও সরবরাহকারী রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)'র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অসিকুল আজাদ জানান, চলতি এপ্রিলে ডিজেলের চাহিদা প্রায় চার লাখ টন। এ মাসে আরও সোয়া তিন লাখ টন ডিজেল আমদানির পরিকল্পনা আছে। গত চার দিনে দেশে এসেছে দুটি জাহাজ।

এদিকে, কোস্টগার্ড জানিয়েছে, সকালে চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙ্গর এলাকায় অভিযান চালিয়ে ৬ লাখ ২৪ হাজার টাকার মূল্যের ৬ হাজার লিটার ডিজেল, ৬টি গ্যাস ভর্তি সিলিন্ডার, নগদ ১৫ হাজার ৮শ’ ৯৬ টাকা এবং পাচার কাজে ব্যবহৃত বোটসহ ৪ জন বাঙালি ও ৮ জন রোহিঙ্গা পাচারকারীকে আটক করা হয়েছে। এ সময় একটি ট্রলারও আটক করা হয়েছে।

বিপিসির তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ার পর থেকে গত এক মাসে দেশে ১১টি জাহাজে এসেছে প্রায় ২ লাখ ৮০ হাজার টন ডিজেল, ২২ হাজার টন জেট ফুয়েল এবং ২৫ হাজার টন ফার্নেস তেল। সব মিলিয়ে জাহাজে এসেছে ৩ লাখ ২৭ হাজার টনের বেশি জ্বালানি। এর বাইরে, ভারত থেকে পাইপলাইনে এসেছে আরও ২২ হাজার টন ডিজেল।

১২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন