সর্বশেষ

আন্তর্জাতিক

ইরানে যুদ্ধবিমান ভূপাতিত হলেও আলোচনায় প্রভাব পড়বে না: ট্রাম্প

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শনিবার, ৪ এপ্রিল, ২০২৬ ৬:৫৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনা ইরানের সঙ্গে চলমান কূটনৈতিক আলোচনায় কোনো প্রভাব ফেলবে না।

শুক্রবার এনবিসি নিউজকে দেওয়া এক সংক্ষিপ্ত ফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর নিখোঁজ ক্রুদের উদ্ধারে যে তৎপরতা চলছে, তা নিয়ে তিনি বিস্তারিত মন্তব্য করতে চান না। বিষয়টিকে তিনি ‘সংবেদনশীল সামরিক ইস্যু’ হিসেবে উল্লেখ করেন।

এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ভূপাতিত বিমানটির ক্রুদের খুঁজে বের করতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় গণমাধ্যমের সংবাদ পরিবেশন নিয়েও অসন্তোষ প্রকাশ করেন ট্রাম্প।

ইরানের সঙ্গে চলমান কূটনৈতিক আলোচনা এই ঘটনায় প্রভাবিত হবে কি না— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “না, একেবারেই না। এটা যুদ্ধ। আমরা যুদ্ধে আছি।”

এনবিসি নিউজের প্রতিবেদক গ্যারেট হ্যাকের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন।

এর আগে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট সিএনএনকে জানান, ইরানের আকাশসীমায় একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার বিষয়ে প্রেসিডেন্টকে অবহিত করা হয়েছে। পরে বিমানটিকে যুক্তরাষ্ট্রের এফ-১৫ই স্ট্রাইক ঈগল হিসেবে শনাক্ত করা হয়।

অন্যদিকে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, একই সময়ে পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন বিমানবাহিনীর আরেকটি যুদ্ধবিমান এ-১০ বিধ্বস্ত হয়েছে।

এদিকে দ্য ইন্ডিপেনডেন্টকে দেওয়া পৃথক এক ফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানে নিখোঁজ মার্কিন পাইলটের কোনো ক্ষতি হলে যুক্তরাষ্ট্র কী পদক্ষেপ নেবে, সে বিষয়ে এখনই মন্তব্য করতে চান না। তিনি বলেন, “আমরা আশা করছি, এমন কিছু ঘটবে না।”

১২৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন