সর্বশেষ

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে ৪৬ কেজি গাঁজা উদ্ধার, তিনজন আটক

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬ ৭:১০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫) এক সফল মাদকবিরোধী অভিযানে ৪৬ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে।

অভিযানে তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

শনিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নাচোল উপজেলার দক্ষিণপাড়া এলাকার একটি বাড়িতে অভিযান চালানো হয়। র‍্যাব-৫ এর একটি দল বাড়ি তল্লাশি করে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে।

আটককৃতদের মধ্যে রয়েছেন জাহিদুল ইসলাম (২৬), মোশারফ হোসেন (১৯) ও এমডি মনিরুল ইসলাম (১৯), যারা সবাই নাচোল উপজেলার দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

র‍্যাব-৫ জানিয়েছে, মাদক নির্মূলের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

১২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন