সর্বশেষ

সারাদেশ

তেলের কৃত্রিম সংকট দমনে কঠোর ব্যবস্থা : উপদেষ্টা ইসমাইল

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬ ৫:০৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুর সফর শেষে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ কৃত্রিম তেল সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দিনব্যাপী ব্যস্ত সফর শেষে তিনি ফরিদপুর ত্যাগ করেন।

সকালে ঢাকার বাসভবন থেকে সড়কপথে রওনা হয়ে উপদেষ্টা প্রথমে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের শরীফাবাদ এলাকায় একটি খাল পরিদর্শনের মাধ্যমে কর্মসূচি শুরু করেন। পরে কুমার নদ সংলগ্ন খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন। সংশ্লিষ্টদের মতে, এই উদ্যোগ স্থানীয় পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন ও কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দুপুরে খাল খনন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি তেলের সংকট থাকলেও বাংলাদেশে আতঙ্কের কোনো কারণ নেই। দেশে পর্যাপ্ত তেল মজুত রয়েছে এবং এপ্রিল মাসে তেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই বলেও তিনি জানান।

তিনি আরও বলেন, “প্রতিটি পেট্রোল পাম্পে নজরদারি জোরদার করতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। কেউ কৃত্রিম সংকট তৈরি করে জনগণকে ভোগান্তিতে ফেললে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” সরকার ভর্তুকির মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখছে বলেও উল্লেখ করেন তিনি।

খাল পুনঃখনন কর্মসূচি সম্পর্কে উপদেষ্টা বলেন, “এই উদ্যোগ দেশের কৃষি ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনবে। কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি সহ্য করা হবে না—দোষী যেই হোক, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

সফরের অংশ হিসেবে তিনি ফরিদপুর হেরিটেজ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। সভায় জেলার উন্নয়ন কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রশাসনিক বিষয়াদি নিয়ে আলোচনা হয়।

বিকেলে শিশু একাডেমি মিলনায়তনে ‘মৃত্যুঞ্জয়ী জসীম উদদীন’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। পরে জসীম কমপ্লেক্স, সোজন বাদিয়ার ঘাট ও মুসলিম মিশন এলাকা পরিদর্শন করেন।

দিনের শেষভাগে সার্কিট হাউজে স্থানীয় বিশিষ্ট ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন উপদেষ্টা।

উপদেষ্টার এই সফরকে কেন্দ্র করে জেলার প্রশাসনিক ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক তৎপরতা দেখা যায়। সংশ্লিষ্টদের আশা, এ সফরের মাধ্যমে ফরিদপুরের চলমান উন্নয়ন কার্যক্রমে নতুন গতি আসবে।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন