সর্বশেষ

জাতীয়

জ্বালানি সাশ্রয়ে কমল অফিস সময় , সন্ধ্যা ৬টার পর বন্ধ থাকবে মার্কেট-শপিং মল

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬ ৪:২০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সরকারি ও বেসরকারি অফিসের সময়সূচি কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে মার্কেট ও শপিং মল খোলা রাখার সময়ও সীমিত করা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানিয়েছেন, বৈশ্বিক জ্বালানি সংকট এবং মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির প্রভাব মোকাবিলায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে সব অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চালু থাকবে, যা সরকারি ও বেসরকারি—উভয় ক্ষেত্রেই প্রযোজ্য হবে।

তিনি আরও জানান, মার্কেট ও শপিং মল বিকেল ৬টার পর খোলা রাখা যাবে না।

বৃহস্পতিবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এসব সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে জ্বালানি সরবরাহ ব্যবস্থায় অনিশ্চয়তা তৈরি হওয়ায় তা মোকাবিলায় বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়।

এছাড়া সরকারি ব্যয় কমানোর জন্যও একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী তিন মাসের জন্য নতুন যানবাহন, জলযান, আকাশযান ও কম্পিউটার সামগ্রী ক্রয় বন্ধ রাখা হবে। অভ্যন্তরীণ প্রশিক্ষণের ৫০ শতাংশ কমানো হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সরকারি অর্থায়নে সব ধরনের বিদেশ সফর ও প্রশিক্ষণ স্থগিত রাখা হয়েছে।

সরকারি সভা-সেমিনারের আপ্যায়ন ব্যয়ও ৫০ শতাংশ হ্রাস করা হয়েছে। পাশাপাশি জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাস খাতে ব্যয় ৩০ শতাংশ কমানোর সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। অপ্রয়োজনীয় ভ্রমণও কমিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান এর সভাপতিত্বে জাতীয় সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে অনুষ্ঠিত এ বৈঠক প্রায় তিন ঘণ্টা স্থায়ী হয়। বৈঠক শেষে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব এসব তথ্য জানান।

১২৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন