সর্বশেষ

আন্তর্জাতিক

সৌদিতে ইরানি হামলায় ধ্বংস হওয়া মার্কিন নজরদারি বিমান, ছবি প্রকাশ

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬ ৪:১৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ারবেসে গত ২৭ মার্চ ইরানের চালানো ক্ষেপণাস্ত্র হামলায় যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ নজরদারি বিমান ধ্বংস হওয়ার বিষয়টি স্যাটেলাইট ছবিতে স্পষ্টভাবে ধরা পড়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএনকে সরবরাহ করা এয়ারবাসের নতুন উপগ্রহ চিত্রে দেখা যায়, ‘ই-থ্রি সেন্ট্রি’ (AWACS) মডেলের একটি বিমান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ছবিতে বিমানের মধ্যভাগ বা ফিউজেলাজ সম্পূর্ণ বিধ্বস্ত অবস্থায় দেখা যায়। একই সঙ্গে নজরদারি বিমানের অন্যতম বৈশিষ্ট্য বড় গোলাকার রাডার ডোমটি মাটিতে বিচ্ছিন্ন অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে।

২৯ মার্চ ধারণ করা ওই স্যাটেলাইট ছবিতে ক্ষতিগ্রস্ত বিমানটির আশপাশে বেশ কয়েকটি সামরিক যানবাহনও অবস্থান করতে দেখা যায়।

এদিকে, হামলার পর যুক্তরাষ্ট্রের সামরিক নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে। ছবিতে দেখা গেছে, হামলার দুই দিন পরও একই ঘাঁটিতে আরও দুটি ই-থ্রি সেন্ট্রি বিমান খোলা আকাশের নিচে রাখা ছিল, যেগুলোর কোনো সুরক্ষামূলক হ্যাঙ্গার ছিল না। এর মধ্যে একটি বিমান ধ্বংস হওয়া বিমানের মাত্র প্রায় ১ হাজার ৩০০ মিটারের মধ্যে অবস্থান করছিল।

এ ছাড়া কয়েকটি রিফুয়েলিং ট্যাঙ্কার এবং ‘ই-টু হকআই’ নজরদারি বিমানকেও একইভাবে অরক্ষিত অবস্থায় দেখা গেছে।

বিশেষজ্ঞরা বলছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই ধরনের বিমান সাধারণত সম্ভাব্য হামলা থেকে সুরক্ষার জন্য বিশেষ হ্যাঙ্গার বা নিরাপদ স্থাপনায় রাখা হয়। কিন্তু এই ক্ষেত্রে সেই ধরনের সতর্কতা নেওয়া হয়নি বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, ‘আওয়াক্স’ (AWACS) বিমান যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতার একটি গুরুত্বপূর্ণ অংশ। এসব বিমান মাটি থেকে স্ট্র্যাটোস্ফিয়ার পর্যন্ত প্রায় ১ লাখ ২০ হাজার বর্গমাইল এলাকায় আকাশপথে নজরদারি চালাতে সক্ষম।

বিশ্লেষকদের মতে, ইরানের এই হামলায় উন্নত প্রযুক্তির এমন একটি নজরদারি বিমান ধ্বংস হওয়া যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের জন্য বড় ধরনের ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন