সর্বশেষ

সারাদেশ

নারায়ণগঞ্জে গুলিসহ একাধিক মামলার আসামি বাবা-পুত্র গ্রেফতার

রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ
রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ

বৃহস্পতিবার , ২ এপ্রিল, ২০২৬ ৬:২৭ অপরাহ্ন

শেয়ার করুন:
নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে হত্যা, মাদক ও অপহরণের একাধিক মামলার প্রধান আসামি রাজ্জাক এবং তার ছেলে ওয়াসিমকে গ্রেফতার করেছে পুলিশ। তারা ইসদাইরের বায়ান্ন বাড়ি এলাকা থেকে আটক করা হয়।

জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি জানিয়েছেন, আজ সকালেই তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকালে রাজ্জাকের কাছ থেকে ৫৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, রাজ্জাক একজন শীর্ষ মাদক ব্যবসায়ী। মোবারক ও গুগল হত্যা মামলার প্রধান আসামি ছাড়াও তার বিরুদ্ধে গুম, হত্যা এবং মাদকসহ মোট ১২টি মামলা রয়েছে। আর তার ছেলে ওয়াসিমের বিরুদ্ধে মাদক ও চাঁদাবাজিসহ ৭টি মামলা দায়ের রয়েছে।

গ্রেফতারকৃত বাবা-পুত্রের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন