দেড় বছর পর চট্টগ্রাম-দুবাই রুটে ফ্লাই দুবাইয়ের ফ্লাইট পুনরায় চালু
বৃহস্পতিবার , ২ এপ্রিল, ২০২৬ ৫:২৪ অপরাহ্ন
শেয়ার করুন:
দীর্ঘ প্রায় দেড় বছর বন্ধ থাকার পর চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যগামী ফ্লাই দুবাইয়ের ফ্লাইট পুনরায় চালু হয়েছে।
এখন থেকে এই এয়ারলাইনসটি চট্টগ্রাম-দুবাই রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করবে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
জানা গেছে, ফ্লাই দুবাই সর্বশেষ ২০২৪ সালের আগস্ট পর্যন্ত চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইট পরিচালনা করেছিল। এরপর অজানা কারণে এই রুটে ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় এক বছর সাত মাস বন্ধ থাকার পর আবারও ফ্লাইটটি চালু হলো।
চট্টগ্রাম বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিল জানান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বিভিন্ন উদ্যোগের ফলে ফ্লাই দুবাই আবারও এই রুটে ফ্লাইট পরিচালনা শুরু করেছে। এখন থেকে প্রতিদিন চট্টগ্রাম থেকে দুবাইয়ের উদ্দেশ্যে ফ্লাইট ছেড়ে যাবে এবং দুবাই থেকেও চট্টগ্রামে নিয়মিত ফ্লাইট আসবে।
এর ফলে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাপ্তাহিক আন্তর্জাতিক ফ্লাইট সংখ্যা বেড়ে দাঁড়াবে ১৪টি (আগমন ও বহির্গমন মিলিয়ে)। এতে মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের ভোগান্তি কমবে এবং আন্তর্জাতিক রুটে ফ্লাইট চলাচল আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।
১০৮ বার পড়া হয়েছে