সর্বশেষ

সারাদেশ

ফরিদপুরে ঘাস মারার বিষ পান করে গৃহবধূর মৃত্যু

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

বৃহস্পতিবার , ২ এপ্রিল, ২০২৬ ৫:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরে ফাতেমা বেগম (৬০) নামে এক গৃহবধূ ভুলবশত ঘাস মারার বিষ পান করে মৃত্যুবরণ করেছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

পরিবারিক সূত্রে জানা যায়, বুধবার সকাল ১০টার দিকে নিজ বাড়িতে বোতলে রাখা ওষুধ ভেবে ভুল করে ঘাস মারার বিষ পান করেন ফাতেমা বেগম। পরে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা দ্রুত তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করেন।

চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত ফাতেমা বেগম ফরিদপুর সদর উপজেলার ঈশানগোপালপুর ইউনিয়নের হাজীডাঙ্গী এলাকার চরদুর্গাপুর গ্রামের বাসিন্দা। তার স্বামী মো. আলেফ শেখ জানান, ফাতেমা বেগম দীর্ঘদিন ধরে স্ট্রোকজনিত সমস্যায় ভুগছিলেন। অসুস্থতার কারণেই তিনি ভুল করে বিষটিকে ওষুধ মনে করে পান করেন।

ঘটনার খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ হাসপাতালে এসে মরদেহের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন