সর্বশেষ

সারাদেশ

ভাঙ্গায় হর্ন বাজানোকে কেন্দ্র করে বরযাত্রীর গাড়িতে হামলা, আহত ১০

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

বৃহস্পতিবার , ২ এপ্রিল, ২০২৬ ৫:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় হর্ন বাজানোকে কেন্দ্র করে বরযাত্রীর দুটি মাইক্রোবাসে হামলার ঘটনা ঘটেছে।

এসময় হামলাকারীরা গাড়ি ভাঙচুর ও স্বর্ণালংকার ছিনতাই করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

বুধবার (রাত সাড়ে ৭টার দিকে) উপজেলার আজিমনগর ইউনিয়নের আজিমনগর মোড়ে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের বালিয়াডাঙ্গী গ্রামের কুয়েতপ্রবাসী ইব্রাহিম মোল্লা প্রায় ২৫ জন বরযাত্রী নিয়ে দুটি মাইক্রোবাসে রাজৈর উপজেলার পাইকপাড়া ইউনিয়নের চর কাশিমপুর গ্রামে যান। সেখানে শাহ আলম খলিফার মেয়ের সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নববধূকে নিয়ে ফেরার পথে মাদারীপুর-ফরিদপুর সীমান্তবর্তী আজিমনগর মোড়ে পৌঁছালে ঘটনাটি ঘটে।

জানা যায়, ব্রিজ পার হওয়ার সময় সড়কের ওপর ১৫ থেকে ২০ জন যুবক অবস্থান করছিল। এ সময় মাইক্রোবাসের চালক বারবার হর্ন দিলে তাদের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ওই যুবকরা বরযাত্রীদের বহনকারী দুটি মাইক্রোবাসে অতর্কিত হামলা চালায়।

হামলায় বর, নববধূসহ অন্তত ১০ জন আহত হন। গুরুতর আহত মাইক্রোবাস চালক হৃদয় ও বরযাত্রী নাঈমকে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাদের অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অন্যান্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

ভুক্তভোগীদের অভিযোগ, হামলাকারীরা নারীদের কাছ থেকে প্রায় ৪০ ভরি স্বর্ণালংকার ছিনতাই করে নিয়ে যায়।

ইব্রাহিম মোল্লার চাচাতো ভাই শহিদুল মোল্লা বলেন, “হঠাৎ করেই ২৫-৩০ জন যুবক দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালায়। আমাদের সঙ্গে থাকা প্রবাসীদের পরিবারের সদস্যদের কাছ থেকে স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়া হয়েছে। এতে সবাই আতঙ্কিত হয়ে পড়েন।”

এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, হর্ন বাজানোকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং দুটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। অভিযোগ পাওয়া গেছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

১১১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন