সর্বশেষ

সারাদেশ

চট্টগ্রামে অপরাধ দমনে জিরো টলারেন্স ঘোষণা সিএমপি কমিশনারের

হাসান ফেরদৌস, চট্টগ্রাম
হাসান ফেরদৌস, চট্টগ্রাম

বৃহস্পতিবার , ২ এপ্রিল, ২০২৬ ৫:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
চট্টগ্রাম মহানগরীতে চুরি, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি ও মাদকসহ সকল ধরনের সন্ত্রাসী কার্যক্রম দমনে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)-এর নবনিযুক্ত কমিশনার হাসান মো. শওকত আলী।

দায়িত্ব গ্রহণের পর বৃহস্পতিবার দুপুরে সিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।

পুলিশ কমিশনার বলেন, নগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে। অপরাধ দমনে সর্বোচ্চ কঠোরতা অবলম্বন করা হবে এবং কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। এ লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনার কথাও জানান তিনি।

তিনি আরও বলেন, নগরীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নই তার প্রধান লক্ষ্য। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে আরও সক্রিয় ও জনবান্ধব হিসেবে গড়ে তোলা হবে। পাশাপাশি পুলিশের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

নবনিযুক্ত কমিশনার আশাবাদ ব্যক্ত করে বলেন, জনগণের সহযোগিতা পেলে চট্টগ্রাম নগরীকে আরও নিরাপদ ও বাসযোগ্য হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

এ সময় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন