সর্বশেষ

সারাদেশ

কক্সবাজার ও টেকনাফে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

আহসান সুমন, কক্সবাজার
আহসান সুমন, কক্সবাজার

বৃহস্পতিবার , ২ এপ্রিল, ২০২৬ ৪:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
কক্সবাজারে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এদের মধ্যে কক্সবাজার শহরের বিজিবি ক্যাম্প এলাকায় অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন এবং টেকনাফের মেরিন ড্রাইভে মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন।

ঘটনাগুলো বৃহস্পতিবার সকাল ও দুপুরে পৃথকভাবে সংঘটিত হয়।

নিহতরা হলেন- কক্সবাজার শহরের বাইসপাস সড়কের বিকাশ বিল্ডিং এলাকার মোটরসাইকেল গ্যারেজের কর্মচারী মোহাম্মদ কামরুল (১৮) ও বিজিবি ক্যাম্প এলাকার মহেশখালী উপজেলার বাসিন্দা কামাল উদ্দিন (৩৫) এবং টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মারিশবুনিয়া এলাকার মৃত সিকদার আলীর ছেলে ইসহাক আহমদ (৬৫)।

কক্সবাজার সদর থানার ওসি মো. ছমিউদ্দিন জানান, দুপুর ১টার দিকে বিজিবি ক্যাম্প এলাকায় বাস টার্মিনালমুখী একটি দ্রুতগতির মোটরসাইকেল এক পথচারীকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহীও ছিটকে পড়ে। এসময় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশা আহতদের চাপা দেয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনাগ্রস্ত যান দুটি জব্দ করা হয়েছে।

অন্যদিকে, টেকনাফের বাহারছড়া ইউনিয়নের মারিশবুনিয়া এলাকায় সকাল ১১টার দিকে মেরিন ড্রাইভে টেকনাফমুখী একটি ভাড়া মোটরসাইকেল এক পথচারী বৃদ্ধকে ধাক্কা দেয়। স্থানীয়রা আহত বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মোটরসাইকেল আরোহীরা পালিয়ে গেলে যানটি জব্দ করা হয়েছে বলে পুলিশ জানায়।

কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মো. শহীদুল আলম জানান, পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন আহতকে হাসপাতালে আনা হয়েছিল, তবে হাসপাতালে আনার আগে তাদের মৃত্যু ঘটে। নিহতদের মরদেহ বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা আছে।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন