ইরান ইস্যুতে ট্রাম্পের ভাষণ ঘিরে মার্কিন আইনপ্রণেতাদের ভিন্নমত
বৃহস্পতিবার , ২ এপ্রিল, ২০২৬ ৫:৪২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ইরানকে কেন্দ্র করে দেওয়া ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর বক্তব্যে ভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা।
ডেমোক্র্যাট ও রিপাবলিকান শিবিরে এ নিয়ে স্পষ্ট মতবিরোধ দেখা গেছে।
মার্কিন সিনেটের সংখ্যালঘু ডেমোক্র্যাট নেতা চাক শুমার ট্রাম্পের ভাষণের তীব্র সমালোচনা করে বলেন, ইরান ইস্যুতে তাঁর পদক্ষেপ দেশের ইতিহাসে অন্যতম বড় নীতিগত ভুল হিসেবে বিবেচিত হতে পারে। তিনি অভিযোগ করেন, ট্রাম্প স্পষ্ট লক্ষ্য নির্ধারণে ব্যর্থ হচ্ছেন এবং মিত্র দেশগুলোর সঙ্গে সম্পর্ক দূরে ঠেলে দিচ্ছেন। পাশাপাশি সাধারণ আমেরিকানদের দৈনন্দিন অর্থনৈতিক সমস্যাও উপেক্ষিত হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
অন্যদিকে, রিপাবলিকান দলীয় সিনেটর লিন্ডসে গ্রাহাম ট্রাম্পের ভাষণকে ইতিবাচক হিসেবে দেখেছেন। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের সামনে এখন দুটি পথ খোলা রয়েছে—চুক্তিতে পৌঁছানো অথবা আরও কঠোর সামরিক হামলার মুখোমুখি হওয়া।
গ্রাহামের মতে, ট্রাম্প এমন একটি কৌশল নির্ধারণ করেছেন, যা ধাপে ধাপে ইরানের বর্তমান শাসনব্যবস্থার টিকে থাকার সক্ষমতা দুর্বল করে দেবে।
১২৭ বার পড়া হয়েছে