সর্বশেষ

সারাদেশ

ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ৬ বছরের শিশুর মৃত্যু

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

বৃহস্পতিবার , ২ এপ্রিল, ২০২৬ ৫:২০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সড়ক দুর্ঘটনায় তাজিম শেখ (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ঘারুয়া ইউনিয়নের গঙ্গাধরদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তাজিম ওই গ্রামের বাসিন্দা মামুন শেখের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, তাজিম বাড়ির সামনে গঙ্গাধরদী-খামিনারবাগ সড়ক পার হচ্ছিল। এ সময় খামিনারবাগ থেকে গঙ্গাধরদীগামী একটি অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়ে সড়কে লুটিয়ে পড়ে।

পরে স্বজনরা দ্রুত তাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

১১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন