সর্বশেষ

সারাদেশ

তেঁতুলিয়ায় অবৈধভাবে ডিজেল মজুদ, ব্যবসায়ীকে ১০ দিনের কারাদণ্ড

কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়
কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়

বৃহস্পতিবার , ২ এপ্রিল, ২০২৬ ৫:০৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বাড়িতে অবৈধভাবে ডিজেল মজুদ রাখার দায়ে মামুন (২৯) নামে এক ব্যবসায়ীকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার রাতে উপজেলার তিরনইহাট ইউনিয়নের বাবুযানীজোত এলাকায় ওই ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে ৩২০ লিটার ডিজেল জব্দ করা হয়। পরে বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরোজ শাহীন খসরু তাকে এ দণ্ড প্রদান করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্ত মামুন ওই এলাকার রুহুল আমিনের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মামুনের বাড়ির একটি কক্ষ থেকে অবৈধভাবে মজুদ করা ৩২০ লিটার ডিজেল উদ্ধার করা হয়।

অভিযানের সময় মামুন দাবি করেন, ট্রাক্টরের জন্য তিনি ফিলিং স্টেশন থেকে বৈধভাবে তেল সংগ্রহ করেছেন। তবে পরে যাচাই-বাছাইয়ের জন্য তাকে তেঁতুলিয়া ফিলিং স্টেশনে নেওয়া হলে তিনি কোনো বৈধ প্রমাণপত্র দেখাতে পারেননি। একপর্যায়ে তিনি অবৈধভাবে তেল মজুদের বিষয়টি স্বীকার করেন।

এ সময় তেঁতুলিয়া মডেল থানার উপ-পরিদর্শক মনি সংকর, রনচন্ডি বিওপির ক্যাম্প কমান্ডার নজরুল ইসলাম, ইউপি সদস্য রমজান আলীসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

প্রশাসন জানিয়েছে, জ্বালানি তেলের অবৈধ মজুদ ও কৃত্রিম সংকট প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন