সর্বশেষ

সারাদেশ

ময়মনসিংহে নাবালিকা ধর্ষণ ও আত্মহত্যা মামলায় প্রধান আসামি গ্রেফতার

আওলাদ রুবেল, ময়মনসিংহ 
আওলাদ রুবেল, ময়মনসিংহ 

বুধবার, ১ এপ্রিল, ২০২৬ ৪:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহের ফুলপুরে ১৩ বছর বয়সী এক নাবালিকা স্কুলছাত্রীকে ধর্ষণপূর্বক আত্মহত্যায় প্ররোচনার মামলায় প্রধান আসামী মোঃ রুবেল মিয়া (৪০)কে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে র‍্যাব-১৪।

বুধবার (১ এপ্রিল) সকালে এক প্রেসব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোঃ নয়মুল হাসান। তিনি জানান, ভিকটিম তার পরিবার—পিতা-মাতা ও দাদীর সঙ্গে ফুলপুরে নিজ বাড়িতে বসবাস করতেন। অভিযুক্ত রুবেল ভিকটিমের প্রতিবেশী।

ঘটনা ঘটে ২৯ মার্চ রাত ১০টার দিকে। ভিকটিম বাড়ি থেকে বের হয়ে ফেরার পর অসুস্থ হয়ে পড়লে দাদীর কাছে জানান, “রুবেল মিয়ার বাড়ি থেকে আমি কীটনাশক খেয়ে এসেছি, রুবেল আমার সর্বনাশ করেছে, ফুসলিয়ে ধর্ষণ করেছে, এই বিষয় কাউকে বলব না।” এরপর তাকে দ্রুত ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় ৩০ মার্চ রাত আনুমানিক ৪টার দিকে তার মৃত্যু হয়।

ভিকটিমের পিতা ফুলপুর থানায় মামলা দায়ের করেন। মামলার সংবাদ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। র‍্যাব-১৪ ময়মনসিংহের একটি দল সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩১ মার্চ রাত আনুমানিক আড়াইটার দিকে রামভদ্রপুর এলাকা থেকে মোঃ রুবেল মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয়।

এছাড়া, একইদিন রাত ৩.১৫ মিনিটে ময়মনসিংহের ত্রিশাল থানার ১৬ বছর বয়সী বুদ্ধি প্রতিবন্ধী এক নাবালিকাকে ধর্ষণের মামলায় ৫৮ বছর বয়সী মোঃ কলিম উদ্দিন ওরফে কলম উদ্দিনকে ঈশ্বরগঞ্জ থানার উচাখিলা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

র‍্যাব জানায়, উভয় ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন