সর্বশেষ

সারাদেশ

দৌলতপুরে বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুন, কৃষকের বসতবাড়ি ও গোয়ালঘর পুড়ে ছাই

আতিয়ার রহমান, দৌলতপুর (কুষ্টিয়া)
আতিয়ার রহমান, দৌলতপুর (কুষ্টিয়া)

বুধবার, ১ এপ্রিল, ২০২৬ ৩:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের পশ্চিম দক্ষিণ ফিলিপনগর এলাকায় বুধবার দুপুরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে এক কৃষকের বসতবাড়ি ও গোয়ালঘর সম্পূর্ণ পুড়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফজলুল হক প্রামানিকের গোয়ালঘরে গরুর জন্য চালানো একটি বৈদ্যুতিক ফ্যান হঠাৎ শর্টসার্কিট করলে আগুন লেগে যায়। দ্রুত আগুন গোয়ালঘর থেকে পাশের বসতবাড়িতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও তা নিয়ন্ত্রণে আনতে পারেননি।

পরে খবর পেয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে এলাকার মানুষদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তখন পর্যন্ত ওই কৃষকের একটি গরু, গোয়ালঘর ও বসতবাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শফিকুল ইসলাম জানিয়েছেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

১৮১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন