সর্বশেষ

সারাদেশ

কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত, ৬ জন আহত

ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা
ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা

বুধবার, ১ এপ্রিল, ২০২৬ ৯:০৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ৬ জন নিহত এবং আরও ৬ জন আহত হয়েছেন।

দাউদকান্দি, চান্দিনা, নিমসা ও চৌদ্দগ্রাম এলাকায় বুধবার ভোর ৬টা থেকে দুপুর ১২টার মধ্যে এই দুর্ঘটনাগুলো ঘটে। হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, দাউদকান্দি বারোপাড়া এলাকায় অজ্ঞাতনামা একটি বাস সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে আব্দুল বারেক (৫৩) এবং মোস্তফা (৫২) নামে দুই ব্যক্তি নিহত হন। তারা দাউদকান্দি উপজেলার সরকারপুর গ্রামের বাসিন্দা।

এর পাশাপাশি ঢাকাগামী লেনে বুড়িচং নিমসার বাজার সংলগ্ন ইউটানে আরও তিনজন নিহত হন। নিহতরা হলেন—বেগমগঞ্জ থানার লালপুর গ্রামের জহিরুল ইসলাম (২৭), মেহেরপুর জেলার মেহেরপুর সদর কেশবপুর গ্রামের সোহেল রানা (৩৫), এবং চান্দিনা এলাকার বড় গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র তাইম।

অপরদিকে চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামে বাসচাপায় আরও একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে তার নাম-পরিচয় এখনও জানা যায়নি।

দাউদকান্দি আমিরাবাদ হাইওয়ে পুলিশের ইনচার্জ ইকবাল বাহার মজুমদার জানান, অজ্ঞাত বাসের ধাক্কায় দুই জন নিহত হয়েছেন। এছাড়া ময়নামতি হাইওয়ে থানার ইনচার্জ আব্দুল মমিন জানান, বুড়িচং নিমসা এলাকায় সড়ক দুর্ঘটনায় আরও দু’জনের মৃত্যু হয়েছে।

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন