সর্বশেষ

সারাদেশ

ঝিনাইদহে ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় পথচারী বৃদ্ধ নিহত

এইচ এম ইমরান, ঝিনাইদহ
এইচ এম ইমরান, ঝিনাইদহ

বুধবার, ১ এপ্রিল, ২০২৬ ৮:৩৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঝিনাইদহে এক ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় শমসের আলী (৭৫) নামে এক পথচারী বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার সকালে শহরের আরাপপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শমসের আলী হরিনাকুন্ডু উপজেলার সাবেক বিন্নি গ্রামের মৃত শামসুদ্দিন মণ্ডলের ছেলে। বর্তমানে তিনি শহরতলী মুরারীদহ গ্রামের ছেলে বাড়িতে থাকতেন।

স্থানীয়রা জানান, সকালে তিনি ছেলে বাড়ি থেকে ঝিনাইদহ শহরের আরাপপুরে যাচ্ছিলেন। রাস্তা পার হওয়ার সময় একটি কলা বোঝাই ভ্যান তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত শমসের আলীকে স্থানীয়রা উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, নিহতের লাশ সদর হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। পরিবার অভিযোগ দিলে প্রয়োজনীয় ময়নাতদন্ত করা হবে।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন