ঝিনাইদহে ২৬ কিলোমিটার সড়কে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন
বুধবার, ১ এপ্রিল, ২০২৬ ৮:৩৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় পরিবেশের ভারসাম্য রক্ষা ও সড়কপথকে সবুজে আচ্ছাদিত করার উদ্যোগে ২৬ কিলোমিটার সড়কে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকালে বসন্তপুর এলাকায় জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদ এই কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা ছাড়াও সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কর্মসূচি আয়োজকরা জানান, পরিবেশবান্ধব ও সৌন্দর্যবর্ধক এই বৃক্ষরোপণ কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে। শেখপাড়া-লাঙ্গলবাধ সড়কের ২৬ কিলোমিটার এলাকায় প্রায় ২ হাজার ৫০০ চারা রোপণ করা হবে।
ঝিনাইদহ জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদ বলেন, জেলার প্রতিটি সড়কে পর্যায়ক্রমে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হবে। এই উদ্যোগের মাধ্যমে ঝিনাইদহকে একটি নান্দনিক ও পর্যটন সম্ভাবনাময় জেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, সড়ক ও জনপথ বিভাগের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন এবং আশা প্রকাশ করেন যে ভবিষ্যতে তারা গ্রহণ করা সকল প্রকল্পে পরিবেশকে অগ্রাধিকার দিয়ে বৃক্ষরোপণ অন্তর্ভুক্ত করবে।
১০৯ বার পড়া হয়েছে