সর্বশেষ

সারাদেশ

গৌরনদীতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ২ নেতাকে পিটিয়ে আহত

সুখেন্দু এদবর, বরিশাল
সুখেন্দু এদবর, বরিশাল

মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬ ৪:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
বরিশালের গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে।

আহতদের স্থানীয়ভাবে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে উপজেলার নলচিড়া ইউনিয়নের পিঙ্গলাকাঠী বাজার এবং সোমবার (৩০ মার্চ) দিবাগত রাতে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাসেমাবাদ এলাকায় পৃথক দুটি হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন- নলচিড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফিরোজ মিয়া মুকুল এবং পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক কাওসার হোসেন।

ফিরোজ মিয়া মুকুল জানান, মঙ্গলবার দুপুরে পিঙ্গলাকাঠী বাজারে গেলে ‘আওয়ামী লীগ করে কেন বাজারে এসেছ’- এমন প্রশ্ন তুলে সরকারি গৌরনদী কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস ফুয়াদ হোসেন এ্যানির ভাই যুবদল কর্মী শাহিন সরদার, তার ভাতিজা লেকাত ও সোহাগ সরদার তাকে মারধর করেন। স্থানীয়দের সহায়তায় তিনি সেখান থেকে পালিয়ে রক্ষা পান। হামলাকারীদের ভয়ে তিনি হাসপাতালে ভর্তি না হয়ে স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন।

অন্যদিকে কাওসার হোসেন অভিযোগ করেন, সোমবার দিবাগত রাতে বেজহার গ্রামের যুবদল কর্মী নয়ন তাকে বাসা থেকে ডেকে নেয়। পরে কাসেমাবাদ এলাকায় নিয়ে গিয়ে লাল মিয়া সরদারের ছেলে যুবদল কর্মী হীরা সরদারের নেতৃত্বে ৮-১০ জন মিলে তাকে মারধর করে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে যায়।

এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। ফুয়াদ হোসেন এ্যানির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ততার কথা বলে ফোন কেটে দেন।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, ঘটনাটি তার জানা নেই। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন