সর্বশেষ

সারাদেশ

ঢাকা জেলা পরিষদের নতুন প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদ

রাসেল হোসেন, ধামরাই
রাসেল হোসেন, ধামরাই

মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬ ২:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ ঢাকা জেলা পরিষদের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন।

তিনি ধামরাই উপজেলার সূতিপাড়া ইউনিয়নের কালামপুর গ্রামের বাসিন্দা।

মঙ্গলবার (৩১ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব খোন্দকার ফরহাদ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ইয়াসিন ফেরদৌস মুরাদ দীর্ঘদিন ধরে ঢাকা জেলায় রাজনৈতিক অঙ্গনে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন ও সংগ্রাম করতে গিয়ে তিনি কয়েকবার কারাবন্দি থেকেছেন।

বর্তমানে তিনি জেলা যুবদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

১৭৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন