সর্বশেষ

সারাদেশ

ফিলিং স্টেশনের পেছনে গাঁজার গাছ! চাষ নাকি শত্রুতা

স্বপন মির্জা, সিরাজগঞ্জ
স্বপন মির্জা, সিরাজগঞ্জ

মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬ ১২:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বাজারে অবস্থিত সিকদার ফিলিং স্টেশন-এর পেছনে গাঁজা চাষ হচ্ছে বলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পাম্পের পেছনের অংশ হওয়ায় বিষয়টি দীর্ঘদিন জনসমক্ষে আসে নি। তবে মঙ্গলবার দুপুরে স্থানীয়রা গাছটি দেখে বিষয়টি প্রকাশ্যে এসেছে।

স্থানীয়রা অভিযোগ করেছেন, মঙ্গলবার দুপুরে কয়েকজন ফিলিং স্টেশনের পেছনের অংশে গাছটি দেখতে পান। বর্তমানে গাছটি যথেষ্ট পরিপক্ক। এরপর খবরটি দ্রুত এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে।

ফিলিং স্টেশনের দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার মোরশেদ আলম জানান, তারা চলতি বছরের জানুয়ারি মাসে পাম্পটি পূর্বের মালিকের কাছ থেকে ক্রয় করেছেন। বর্তমানে ফিলিং স্টেশনটি বাঘাবাড়ি ঘাট ট্যাঙ্কলরি পরিবহন শ্রমিক সমবায় সমিতি লি.-এর আওতায় পরিচালিত হচ্ছে।

তিনি আরও বলেন, “গাঁজার গাছটি কীভাবে এখানে বেড়ে উঠেছে, আমরা বলতে পারছি না।” ফিলিং স্টেশনের একজন কর্মচারীও জানান, তিনি মঙ্গলবার সকালে গাছটি লক্ষ্য করেছেন।

ফিলিং স্টেশনের পূর্বের মালিক রাকিবুল ইসলাম বলেন, “ফিলিং স্টেশনটি দীর্ঘদিন বন্ধ ছিল। বন্ধ হওয়ার পর আমি সেখানে যাইনি। গাছটি কে লাগিয়েছে বা কিভাবে সেখানে এসেছে, সে বিষয়ে আমার কিছুই জানা নেই। এটি আমি আজই প্রথম শুনলাম।”

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আহসানুজ্জামান বলেন, “এ বিষয়ে আমার কোনো তথ্য নেই। তবে ঘটনাটি জানার পর পুলিশ সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হচ্ছে। তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

১৯৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন