সর্বশেষ

সারাদেশ

টেকনাফে মালয়েশিয়া পাচারের জন্য জিম্মি ৭ রোহিঙ্গা উদ্ধার

আহসান সুমন, কক্সবাজার
আহসান সুমন, কক্সবাজার

মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬ ১১:৩৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে জিম্মি করে রাখা নারী ও শিশুসহ সাত রোহিঙ্গাকে উদ্ধার করেছে কোস্ট গার্ড।

মঙ্গলবার দুপুরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ড সদর দপ্তরের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

উদ্ধার হওয়া সাতজনের মধ্যে একজন শিশু এবং ছয়জন নারী রয়েছেন। তারা সবাই টেকনাফ ও উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

কোস্ট গার্ড জানায়, সোমবার বিকেলে টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী এলাকার একটি বসতবাড়িতে কয়েকজন ব্যক্তিকে জিম্মি করে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের প্রস্তুতি নেওয়া হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানকালে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ৩ থেকে ৪ জন পাচারকারী পালিয়ে যায়। তাদের আটক করা সম্ভব হয়নি।

পরে সন্দেহভাজন ওই বাড়িতে তল্লাশি চালিয়ে পাচারের উদ্দেশ্যে আটক করে রাখা নারী ও শিশুসহ সাত রোহিঙ্গাকে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়াদের বরাতে কোস্ট গার্ড জানায়, সাগরপথে মালয়েশিয়ায় মানবপাচারে সংঘবদ্ধ একাধিক চক্র সক্রিয় রয়েছে। তারা উন্নত জীবনের প্রলোভন, উচ্চ বেতনের চাকরির আশ্বাস এবং কম খরচে বিদেশ পাঠানোর কথা বলে কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গাদের সংগ্রহ করে।

উদ্ধার হওয়া ব্যক্তিদের স্বজনদের কাছে হস্তান্তরের পাশাপাশি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।
 

১০৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন