সর্বশেষ

সারাদেশ

চাঁদপুরে জাটকা ধরার অপরাধে ১৭ জেলেকে জরিমানা

নেয়ামত হোসেন, চাঁদপুর
নেয়ামত হোসেন, চাঁদপুর

মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬ ৮:৩৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার অপরাধে ১৭ জেলেকে ৪ হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৩১ মার্চ) ভোরে চাঁদপুর কোস্টগার্ড স্টেশনে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ হক এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। পরে সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো: মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

দণ্ডপ্রাপ্ত জেলেদের মধ্যে রয়েছেন: শেখ ফরিদ (৩০), মো: মাইনুদ্দিন (২০), বিল্লাল হোসেন (২৮), মো: বশির (২৩), রাসেল সরকার (৩২), ইউসুফ আলী (২০), শরিফুল ইসলাম (১৮), ফারুক আলম (২৮), জাহিদ হাসান (২৫), আব্বাস আলী (৩২), মো: ইসলাম (৩২), মো: ইব্রাহীম (৩৮), মো: শামীম (২০), মো: রফিক (২০), ইয়াছিন মাল (২০), মনির হোসেন (৩২) ও মো: দ্বীন ইসলাম (২৪)। এরা চাঁদপুর সদর, মতলব (উত্তর) ও লক্ষীপুর জেলার বাসিন্দা।

চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক জানান, সোমবার বিকাল থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত সদর উপজেলার আখনের হাট, চেয়ারম্যান স্টেশন, হরিনাঘাট, বহরিয়া, মিনি কক্সবাজার, পৌরসভার টিলাবাড়ি, আনন্দ বাজার ও লালপুর এলাকায় টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। এ সময় জাটকা ধরার অপরাধে ১৭ জেলেকে হাতেনাতে আটক করা হয়।

আটক জেলেদের কাছ থেকে ১০ হাজার মিটার কারেন্ট জাল এবং ৫ কেজি জাটকা জব্দ করা হয়। জব্দকৃত জাটকা এতিমখানায় বিতরণ করা হয়েছে এবং কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত পদ্মা-মেঘনা নদীর প্রায় ৭০ কিলোমিটার এলাকা মার্চ ও এপ্রিল মাস জুড়ে সরকারিভাবে অভয়াশ্রম ঘোষণা করেছে। এই সময়ে ইলিশসহ সব ধরনের মাছ ধরা, ক্রয়-বিক্রয়, মজুদ ও পরিবহন নিষিদ্ধ।

১১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন