সর্বশেষ

সারাদেশ

সাতক্ষীরায় ৭ হাজার লিটার অবৈধ পেট্রোলসহ ট্রাক জব্দ, চালকসহ ৪ ডিলার আটক

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

সোমবার, ৩০ মার্চ, ২০২৬ ৩:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরার সদর উপজেলায় অবৈধভাবে পরিবহনের সময় ৭ হাজার লিটার পেট্রোলসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাকচালকসহ পেট্রোলের দাবিদার চার ডিলারকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সোমবার (৩০ মার্চ) ভোররাতে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ প্রাপ্ত সংবাদের ভিত্তিতে সদর উপজেলার গাভা এলাকায় অভিযান চালিয়ে ট্রাকটি জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান।

পুলিশ জানায়, ভোররাতে গাভা এলাকায় একটি ট্রাক সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকতে দেখে স্থানীয়রা ৯৯৯-এ কল করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটির কাগজপত্র যাচাই করতে চাইলে চালক তা দেখাতে ব্যর্থ হন। এ সময় ট্রাক থেকে ৭ হাজার লিটার পেট্রোল উদ্ধার করা হয় এবং অবৈধ পরিবহনের অভিযোগে ট্রাকটি জব্দ করা হয়।

আটক ট্রাকচালক মো. রিপন শেখ (৩৮) খুলনার খালিশপুর এলাকার বাসিন্দা।

এদিকে, জব্দ করা পেট্রোলের দাবিদার হিসেবে চার ডিলারকে জেলা প্রশাসকের কার্যালয়ে নেওয়া হয়। তারা হলেন— শফিকুল ইসলাম (মেসার্স ভাই ভাই স্টোর), মো. ইউনুস আলী মৃধা (মেসার্স আলেয়া অয়েল সাপ্লাই), ইউসুফ আলী (মেসার্স সাদিয়া এন্টারপ্রাইজ) এবং মো. জলিল (মেসার্স এম এ জলিল এন্টারপ্রাইজ)।

সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস জানান, যমুনা পেট্রোলিয়াম কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এই পেট্রোল তাদের নয় বলে নিশ্চিত করেছে। পরবর্তীতে ওই চার ডিলারকে আইনগত ব্যবস্থার জন্য পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

১২৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন