সর্বশেষ

সারাদেশ

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনা

সিএনজি-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার
স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার

সোমবার, ৩০ মার্চ, ২০২৬ ৩:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় সিএনজি অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং অন্তত চারজন আহত হয়েছেন। সোমবার (৩০ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার কালাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন সিএনজি অটোরিকশা চালক হান্নান মিয়া। অপর নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ জানায়, দুর্ঘটনাটি এতটাই গুরুতর ছিল যে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। এতে আহত হন আরও চারজন। আহতদের মধ্যে দুইজনকে মৌলভীবাজারের ২৫০ শয্যার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত অপর দুইজনকে সিলেটের আল-হারামাইন হাসপাতাল ও এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পর নিহতদের মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িত সিএনজি অটোরিকশা ও মাইক্রোবাসটি পুলিশ হেফাজতে নিয়েছে বলে শ্রীমঙ্গল থানার পক্ষ থেকে জানানো হয়েছে।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন