সর্বশেষ

সারাদেশ

কিশোরগঞ্জের মিঠামইনের হাওরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

শাহজাহান সাজু, কিশোরগঞ্জ
শাহজাহান সাজু, কিশোরগঞ্জ

সোমবার, ৩০ মার্চ, ২০২৬ ৩:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় হাওরে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (৩০ মার্চ) বিকেলে উপজেলার ঢাকী সেতুর নিকটবর্তী বাহিরচর ফসল রক্ষা বাঁধ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কৃষক মো. শরীফ মিয়া (৪০) ঢাকী ইউনিয়নের মুন্সিপুর গ্রামের আসাদ মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে শরীফ মিয়া গরুর জন্য ঘাস কাটতে বাড়ির পাশের বাহিরচর হাওরে যান। বিকেলের দিকে হালকা বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে তিনি বজ্রাঘাতে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে বৃষ্টি থামলে স্থানীয় লোকজন হাওরের মধ্যে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।

১৩১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন