সর্বশেষ

সারাদেশ

কাশিয়ানীতে জ্বালানি তেল মজুদ ও অবৈধ বিক্রি—দুই প্রতিষ্ঠানকে জরিমানা, ৫১০ লিটার তেল জব্দ

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ

সোমবার, ৩০ মার্চ, ২০২৬ ২:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় জ্বালানি তেল মজুদ ও লাইসেন্স ছাড়াই বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে মোট ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৫১০ লিটার জ্বালানি তেল জব্দ করে তা কৃষকদের মাঝে বিক্রি করা হয়।

সোমবার (৩০ মার্চ) গোয়েন্দা সংস্থা এনএসআই-এর তথ্যের ভিত্তিতে উপজেলার রাজপাট বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি পরিচালনা করেন গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিরুদ্ধ দেব রায়।

জরিমানাপ্রাপ্তরা হলেন—দহিসারা গ্রামের ব্যবসায়ী মো. আলমগীর মোল্লা (৬০) এবং একই এলাকার রবিউল ইসলাম (২৯)। এর মধ্যে আলমগীর মোল্লার দোকান থেকে ৫১০ লিটার জ্বালানি তেল মজুদ অবস্থায় উদ্ধার করা হয়। এ অপরাধে তাকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়। পরে তিনি জরিমানার অর্থ পরিশোধ করে মুক্তি পান।

অন্যদিকে, লাইসেন্স ছাড়া জ্বালানি তেল বিক্রির দায়ে রবিউল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিরুদ্ধ দেব রায় জানান, জব্দ করা তেল স্থানীয় কৃষকদের কাছে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

অভিযানকালে এনএসআই ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

১৩২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন