সর্বশেষ

সারাদেশ

সিলেটে হামের প্রাদুর্ভাব: হাসপাতালে ২০ ভর্তি, নতুন শনাক্ত ৪

স্টাফ রিপোর্টার, সিলেট
স্টাফ রিপোর্টার, সিলেট

সোমবার, ৩০ মার্চ, ২০২৬ ২:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
সিলেট বিভাগে সংক্রামক রোগ হাম-এর বিস্তার বাড়ছে, যা জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে। শিশুদের পাশাপাশি তরুণদের মধ্যেও এ রোগে আক্রান্তের সংখ্যা বাড়তে দেখা যাচ্ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, রোববার (২৯ মার্চ) বিকেল পর্যন্ত হাম সন্দেহে বিভিন্ন হাসপাতালে ২০ জন রোগী ভর্তি রয়েছেন। একই সঙ্গে নতুন করে চারজনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. মোহাম্মদ নূরে আলম শামীম জানান, ভর্তি রোগীদের মধ্যে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৬ জন, মৌলভীবাজার ২৫০ শয্যা জেলা হাসপাতালে ২ জন এবং সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন চিকিৎসাধীন রয়েছেন।

নতুন শনাক্ত চারজনের মধ্যে হবিগঞ্জ জেলার চুনারুঘাট, বাহুবল ও মাধবপুর উপজেলায় তিনজন এবং সুনামগঞ্জের ছাতক উপজেলায় একজন রয়েছেন।

পরিস্থিতি মোকাবিলায় সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে বিশেষ আইসোলেশন সেন্টার চালু করা হয়েছে। গত বৃহস্পতিবার (২৬ মার্চ) চালু হওয়া এ কেন্দ্রে বর্তমানে ১৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মিজানুর রহমান জানান, ভর্তি রোগীদের মধ্যে ১৪ জন শিশু এবং ২ জন প্রাপ্তবয়স্ক। তাদের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এর মধ্যে দুই শিশুর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, সিলেটে এখনো হামের পরীক্ষার কোনো ল্যাব সুবিধা নেই। ফলে রোগ নির্ণয়ের জন্য রাজধানী ঢাকার ওপর নির্ভর করতে হচ্ছে। দেশের বিভিন্ন এলাকা থেকে নমুনা পাঠানো হয় মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে।

সিলেটের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন জানান, হামের লক্ষণ দেখা দিলে রোগীর নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয় এবং ফলাফল পেতে প্রায় সাত দিন সময় লাগে। এই সময় রোগীদের আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হয়, যাতে সংক্রমণ ছড়িয়ে না পড়ে।

অন্যদিকে সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন বলেন, জেলায় এখনো ব্যাপক প্রাদুর্ভাব দেখা যায়নি। তবে ছাতক উপজেলায় একজনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

১২৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন