সর্বশেষ

সারাদেশ

সিলেটে অ্যাডভোকেট মনির উদ্দিনের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, সিলেট
স্টাফ রিপোর্টার, সিলেট

সোমবার, ৩০ মার্চ, ২০২৬ ১:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
সিলেট জেলা আইনজীবী সমিতির উদ্যোগে সমিতির বিজ্ঞ সদস্য অ্যাডভোকেট মনির উদ্দিনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে সোমবার বেলা ২টায় জেলা ও দায়রা জজ আদালতের প্রবেশমুখে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সমিতির সভাপতি অ্যাডভোকেট গোলাম ইয়াহইয়া চৌধুরী (সুহেল) সভার সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ জোবায়ের বখ্ত জুবের। মানববন্ধন যৌথভাবে সঞ্চালনা করেন যুগ্ম-সম্পাদক-১ অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল মুকিত (অপি) ও যুগ্ম-সম্পাদক-২ অ্যাডভোকেট হেদায়েত হোসেন তানবীর।

মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক সভাপতি অ্যাডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী (আবদাল), সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হোসেন আহমদ, সাবেক জি.পি. অ্যাডভোকেট মোঃ রাজ উদ্দিন, সিলেট জেলা কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজিজুর রহমান, অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুছ ছাত্তার, অ্যাডভোকেট মোহাম্মদ আকমল খান, অ্যাডভোকেট মুমিনুর রহমান (টিটু), অ্যাডভোকেট মোহাম্মদ সাইফুর রহমান, অ্যাডভোকেট মাছুম আহমদ, অ্যাডভোকেট এ.এইচ. ওয়াশিম এবং অ্যাডভোকেট আজীম উদ্দিন।

বক্তারা জানান, অ্যাডভোকেট মনির উদ্দিন একটি সালিশ বৈঠকে মিমাংসার উদ্দেশ্যে উপস্থিত ছিলেন। সেখানে দূস্কৃতিকারীরা হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। তখন প্রায় প্রাণে বাঁচলেও তিনি বর্তমানে হাসপাতালের বেডে চিকিৎসাধীন।

মানববন্ধনে উপস্থিত আইনজীবীরা প্রশাসনের প্রতি জোর দিয়ে বলেন, ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট পান্না লাল দাস, সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুস সোয়েব আহমদ, ক্রীড়া ও সমাজ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ মঈনুল ইসলাম, সহ-ক্রীড়া ও সমাজ বিষয়ক সম্পাদকঅ্যাডভোকেট দেবব্রত চৌধুরী লিটন, লাইব্রেরি সম্পাদক অ্যাডভোকেট ঝুমকি পুরকায়স্থ, প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সৈয়দ ফেরদৌস আহমদ, সহকারী নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আবুল কালাম আজাদ রিপন, অ্যাডভোকেট মোঃ নাজমুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সোনিয়া জেরিন চৌধুরী, মহিলা বিষয়ক সহ-সম্পাদক অ্যাডভোকেট সৈয়দা হেলেন বেগম, সহ-সম্পাদক অ্যাডভোকেট মোঃ জাহিদুল হক জাবেদ, অ্যাডভোকেট মোঃ ওয়ায়েছ কুরুণী উজ্জ্বল, অ্যাডভোকেট জিয়াউল হক মোস্তাক, কার্যনির্বাহী কমিটির সদস্যরা অ্যাডভোকেট মোঃ ইরফানুজ্জামান চৌধুরী, অ্যাডভোকেট মোঃ আতিকুর রহমান, অ্যাডভোকেট এ.এস.এম. আব্দুল গফুর, অ্যাডভোকেট মোঃ আনোয়ার হোসেন, অ্যাডভোকেট এ.কে.এম. ফখরুল ইসলাম, অ্যাডভোকেট মোহাম্মদ জুয়েল এবং অ্যাডভোকেট মোঃ ওবায়দুর রহমান।

এছাড়া অন্যান্য আইনজীবী অ্যাডভোকেট রব নেওয়াজ রানা, অ্যাডভোকেট মোহাম্মদ আজমল হোসেন, অ্যাডভোকেট একরামুল হাসান (শিরু), অ্যাডভোকেট নজরুল ইসলাম, অ্যাডভোকেট জয়াশী দাস জয়া, অ্যাডভোকেট আলাউদ্দিন প্রমুখও উপস্থিত ছিলেন।

বক্তারা এ ঘটনাকে এক নৃশংস এবং ন্যায়বিচারের জন্য অগ্রহণযোগ্য দাবি হিসেবে অভিহিত করেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য প্রশাসনের দ্রুত পদক্ষেপের আহ্বান জানান।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন