সর্বশেষ

সারাদেশ

ধামরাইয়ে বাস চাপায় এক ব্যক্তি নিহত

রাসেল হোসেন, ধামরাই
রাসেল হোসেন, ধামরাই

সোমবার, ৩০ মার্চ, ২০২৬ ১২:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইতে বাস চাপায় মোখলেছুর রহমান (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

সোমবার বিকেলে কালামপুর বাস স্ট্যান্ড এলাকায় সেলফি পরিবহনের একটি বাসে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মোখলেছুর রহমান সানোড়া ইউনিয়নের দেওনাই গ্রামের মৃত মিন্টু মিয়ার ছেলে। স্থানীয়রা জানান, তিনি ভিক্ষা ভিত্তিতে জীবিকা নির্বাহ করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, তিনি ওভার ব্রিজের ওপর থেকে হঠাৎ নিচে লাফ দেন। তখন ঢাকা থেকে ছেড়ে আসা পাটুরিয়াগামী সেলফি পরিবহনের একটি বাস তাকে চাপা দেয় এবং প্রায় ১০০ মিটার ট্রেনে টেনে নিয়ে যায়। এতে তার মরদেহ চার ভাগে বিভক্ত হয়ে যায়। দুর্ঘটনার সময় ওভার ব্রিজের ওপর একটি সেন্ডেলও পড়ে ছিল।

গোলড়া হাইওয়ে থানার সহকারী পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, সংবাদ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় আনে। ঘাতক বাসটি এখনও আটক করা সম্ভব হয়নি, তবে আটকের চেষ্টা চলছে। পরিবারের কেউ অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন