সর্বশেষ

সারাদেশ

গফরগাঁওয়ে উপজেলা ছাত্রদলের আহ্বায়ককে অব্যাহতির প্রতিবাদ

আওলাদ রুবেল, ময়মনসিংহ 
আওলাদ রুবেল, ময়মনসিংহ 

সোমবার, ৩০ মার্চ, ২০২৬ ১২:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহের গফরগাঁওয়ে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মোক্তার হোসেনকে দলীয় পদবি থেকে অব্যাহতির সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ মার্চ) সকাল গফরগাঁও প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করে উপজেলা ছাত্রদল।

বক্তারা জানান, গত ২৬ মার্চ পৌর এলাকার কলেজ ঘাটে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিডব্লিউটিএ) খননযন্ত্রে কিছু দুষ্কৃতকারী হামলা চালিয়ে ভাংচুর করে। পরে তাদের সঙ্গে সহযোগিতা করার সময় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোক্তার হোসেন ও অন্যান্যদের ওপর হামলা চালিয়ে ১০-১২টি মোটরসাইকেল পুড়িয়ে দেয়। ঘটনার দিন কেন্দ্রীয় ছাত্রদল একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে মোক্তার হোসেনকে দলীয় পদবি থেকে অব্যাহার করে।

উপজেলা ছাত্রদল এই ঘটনার নিরপেক্ষ তদন্ত ও আহ্বায়ককে পুনর্বহালের দাবি জানায়।

ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন বিডব্লিউটিএর উপসহকারী প্রকৌশলী আকবর হোসেন, খননকারী ঠিকাদার প্রতিষ্ঠান ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিংয়ের ব্যবস্থাপক হাবিবুর রহমান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ আব্দুল্লাহ আল মামুন, শ্রমিকদলের সাবেক আহ্বায়ক গফুর হাসান, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুস ছালাম বেপারী, উপজেলা যুবদলের আহ্বায়ক সর্দার মো. খুররম এবং সদ্য অব্যাহতিপ্রাপ্ত উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মোক্তার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

মানববন্ধনের পর উপজেলা ছাত্রদলের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন