সর্বশেষ

সারাদেশ

তেল মজুদের সময় চারজন হাতেনাতে গ্রেফতার

মুন্না রহমান, চুয়াডাঙ্গা
মুন্না রহমান, চুয়াডাঙ্গা

সোমবার, ৩০ মার্চ, ২০২৬ ১২:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও বিক্রির সময় পুলিশ একটি তেলবাহী লরিসহ চারজনকে গ্রেফতার করেছে। উদ্ধার করা হয়েছে প্রায় ১১ হাজার ৫০০ লিটার ডিজেল ও পেট্রোল।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাত আড়াইটার দিকে আলমডাঙ্গা থানার কয়রাডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে ধরা হয়। গ্রেফতারকৃতরা হলেন:

মোঃ আলী হোসেন (৫৩), মৃত বদর উদ্দিনের ছেলে, লরি চালক, দৌলতদিয়াড় মধ্যপাড়া, চুয়াডাঙ্গা সদর
মোঃ মোজাম হোসেন (৪৫), মৃত আবু হোসেনের ছেলে, হেলপার, দৌলতদিয়াড় মধ্যপাড়া, চুয়াডাঙ্গা সদর
মোঃ রাহেন আলী (২৮), মোঃ সানোয়ার হোসেনের ছেলে, দামুড়হুদা উপজেলার পীরপুর মধ্যপাড়া
মোঃ টিটন আলী (৩৭), মোঃ শামসুল ইসলামের ছেলে, আলমডাঙ্গা কয়রাডাঙ্গা, তেল গ্রহীতা।


চুয়াডাঙ্গা জেলা পুলিশ আজ সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, বড়গাংনী পুলিশ তদন্তকেন্দ্রের এসআই পবিত্র মন্ডল ও এএসআই মোঃ ইব্রাহীম হোসেনের নেতৃত্বে নিয়মিত রাত্রিকালীন টহল ও বিশেষ অভিযান চলাকালীন সময়ে ভালাইপুর-হাটবোয়ালিয়া সড়কের পাশে টিটন আলীর তেল ও চালের দোকানের সামনে অবৈধভাবে ব্যারেলে তেল আনলোড করতে দেখা যায়। লরি (ঝিনাইদহ-ঢ-৪১-০০১১) ও ব্যারেলসহ থাকা তেলের বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় চারজনকে গ্রেফতার করা হয়।

অভিযানে লরি ও ব্যারেল মিলিয়ে ২ হাজার ৮০০ লিটার ডিজেল এবং ৮ হাজার ৭০০ লিটার পেট্রোল জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছেন যে, তারা অধিক মুনাফার উদ্দেশ্যে পরস্পর যোগসাজশে এই বিপুল পরিমাণ জ্বালানি তেল অবৈধভাবে মজুদ করছিলেন।

জেলা পুলিশ আরও জানায়, গোপন তথ্যের ভিত্তিতে এই চক্রকে হাতেনাতে ধরা সম্ভব হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আসামী পলাতক রয়েছে এবং তাদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে। জব্দকৃত মালামাল ও আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন