সর্বশেষ

সারাদেশ

রাঙামাটিতে মাদকবিরোধী অভিযানে ৮ জন গ্রেফতার

মোহাম্মদ সোলায়মান, রাঙামাটি
মোহাম্মদ সোলায়মান, রাঙামাটি

সোমবার, ৩০ মার্চ, ২০২৬ ১২:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
রাঙামাটি শহরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে আটজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ সোমবার (৩০ মার্চ) কোতোয়ালি থানা পুলিশের একটি টিম শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এই গ্রেফতার কার্যক্রম সম্পন্ন করে।

গ্রেফতারকৃতরা হলেন:

মোঃ বেলাল হোসেন (৩০), পিতা-মোঃ আব্বাস আলী, মসজিদ কলোনী, রিজার্ভ বাজার
মোঃ সাব্বির (২৭), পিতা-আঃ শুক্কুর, গীতাশ্রম কলোনী, রিজার্ভ বাজার
মোঃ আরিফ (২৩), পিতা-মহিউদ্দিন, রিজার্ভ বাজার
মোঃ ওমর ফারুক (২৪), পিতা-মোঃ আফজাল, সাং-রিজার্ভ মুখ
মোঃ মেহেদী হাসান ইমাম (৪০), পিতা-দুলাল, সদর হাসপাতাল এলাকা
মোঃ হৃদয় (২০), পিতা-লাল মিয়া, রিজার্ভ বাজার
মোঃ ওসমান (২৬), পিতা-মৃত জসিম মিয়া, রিজার্ভ মুখ, শহীদ মিনার এলাকা
মোঃ আয়েছ (৩৩), পিতা-মৃত আঃ হক, মসজিদ কলোনী, রিজার্ভ বাজার।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জসীম উদ্দীন জানান, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবের নির্দেশনায় রিজার্ভ বাজার, হাসপাতাল এলাকা এবং রাঙামাটি শহরের অন্যান্য মাদক স্পটে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় আসামিদের কাছ থেকে ১০৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে। কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

২১৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন