সর্বশেষ

সারাদেশ

মুন্সীগঞ্জে জসিম হত্যার আসামি গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন

মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

সোমবার, ৩০ মার্চ, ২০২৬ ১২:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের চর আব্দুল্লাহপুর গ্রামে নির্বাচন পরবর্তী সহিংসতার সময় নিহত জসিম নায়েব (৩৩) হত্যার মূল আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) সকাল ১১ টায় নিহতের বাড়ির সামনে এই কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে নিহতের স্বজন ও এলাকাবাসী অংশগ্রহণ করেন। ঘন্টাব্যাপী এই কর্মসূচিতে শতাধিক নারী-পুরুষ অংশ নেন। অংশগ্রহণকারীরা জোর দিয়ে দাবি করেন, জসিম হত্যার সঙ্গে জড়িত সকল আসামিকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক। তারা অভিযোগ করেন, ঘটনার পরও এখনও প্রধান আসামিদের ধরতে পারেনি পুলিশ, যা পরিবার ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন নিহতের চাচা মো. জয়নাল নায়েব, মোস্তফা নায়েব, ফুপু ভানু বেগম, ফুপু হাজেরা বেগম, বড় ভাবি শাহনাজ বেগম এবং ছোট ভাবি রিয়া মনিসহ পরিবারের অন্যান্য সদস্যরা।

মানববন্ধনের পর একটি বিক্ষোভ মিছিলও বের করা হয়। মিছিলটি আশপাশের সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

নিহতের ফুপাতো বোন রুজিনা ইসলাম বলেন, "আমরা জসিম হত্যার সুষ্ঠু বিচার চাই। দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক। আসামিরা এখনও গ্রামের আশেপাশে ঘোরাফেরা করছে।"

নিহতের চাচা মোস্তফা নায়েব বলেন, "দুই জনকে পুলিশ গ্রেপ্তার করলেও, মূল আসামি নাছির দেওয়ান এবং তার ছেলে সাকিলকে এখনও ধরতে পারেনি পুলিশ। নাছির দেওয়ান পূর্বেও তার ভাতিজীকে হত্যা করে এলাকাবাসীকে ফাঁসিয়েছিল, যা মিথ্যা প্রমাণিত হয়েছে। সরকারের কাছে আবেদন, তাদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হোক।"

উল্লেখ্য, গত ১৩ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের চর আব্দুল্লাহপুর গ্রামে নিজের বাড়ির পাশেই জসিম নায়েবকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা ৭ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। এ ঘটনায় জসিম নায়েবের বাবা ও বড় ভাইও আহত হন।

সদর থানার পুলিশ জানিয়েছে, ঘটনার মূল আসামিরা ধরা ছোঁয়ার বাইরে থাকলেও দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

১০৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন