সর্বশেষ

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

সোমবার, ৩০ মার্চ, ২০২৬ ১০:২৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)।

র‌্যাব সূত্র জানায়, ২৯ মার্চ ২০২৬ রাত প্রায় ১১টার দিকে শিবগঞ্জ উপজেলার ১৩ নম্বর ঘোড়াপাখিয়া ইউনিয়নের কোয়নাপাড়া গ্রামের একটি আমবাগানে এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বাগানের ভেতরে লুকিয়ে রাখা অবস্থায় প্রায় ৯.১৫০ কেজি গানপাউডার সদৃশ গুঁড়া পদার্থ এবং বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে ছিল পৃথক পলিথিনে সংরক্ষিত কালো, সাদা ও ধূসর রঙের গানপাউডার সদৃশ পদার্থ, প্লাস্টিকের বস্তা, টেপ, বৈদ্যুতিক তার এবং কাঁচের বোতলসহ বিস্ফোরক তৈরির নানা উপকরণ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এগুলো নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে সেখানে মজুত করা হয়েছিল।

অভিযানের সময় ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি এবং এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে র‌্যাব। উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

১০৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন