সারাদেশ
মুন্সীগঞ্জে জেলার সার্বিক রাজস্ব আদায়ের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মুন্সীগঞ্জে রাজস্ব আদায়ের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
রবিবার, ২৯ মার্চ, ২০২৬ ১০:০৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মুন্সীগঞ্জে জেলার সার্বিক রাজস্ব আদায়ের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব মোঃ শরিফ উল্যাহ, জেলার বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী অফিসারগণ এবং জেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন।
সভায় জেলার রাজস্ব সংগ্রহে বিদ্যমান প্রতিবন্ধকতা চিহ্নিত করে তা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও সংশ্লিষ্ট দপ্তরসমূহকে রাজস্ব কার্যক্রম আরও জোরদার, সময়োপযোগী ও ফলপ্রসূ করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
সভায় উপস্থিত কর্মকর্তাগণ তাদের নিজ নিজ দপ্তরের কার্যক্রম উপস্থাপন করেন এবং নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে সমন্বিত প্রচেষ্টার গুরুত্বারোপ করা হয়।
১২২ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন