সারাদেশ
পবিত্র ঈদুল ফিতর ও মহান স্বাধীনতা দিবসের ছুটির পর দিনাজপুরের হিলি স্থলবন্দর রোববার থেকে আবারও আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু করেছে।
হিলি স্থলবন্দর পুনরায় খুলে আমদানি-রপ্তানি শুরু
মুসা মিয়া, হিলি
রবিবার, ২৯ মার্চ, ২০২৬ ৯:৪১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পবিত্র ঈদুল ফিতর ও মহান স্বাধীনতা দিবসের ছুটির পর দিনাজপুরের হিলি স্থলবন্দর রোববার থেকে আবারও আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু করেছে।
টানা ১১ দিনের ছুটির পর বন্দরে কর্মচাঞ্চল্যতা ফিরে এসেছে এবং পাইকারি ব্যবসায়ীরা বন্দর এলাকায় ভিড় জমাতে শুরু করেছেন।
হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী জানান, ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবস উপলক্ষে ১৮ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত বন্দর দিয়ে আমদানি-রপ্তানি সম্পূর্ণভাবে বন্ধ ছিল। রোববার সকাল ১০টা থেকে কার্যক্রম আবারও শুরু হয়েছে।
এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি আরিফুল ইসলাম জানান, বন্দর বন্ধ থাকা সত্ত্বেও চেকপোস্ট দিয়ে বৈধ যাত্রী পারাপার স্বাভাবিকভাবে চলছিল।
১২১ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন