জাতীয়
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ রোববার তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
ঢাকায় তাপমাত্রা বৃদ্ধি, আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা
স্টাফ রিপোর্টার
রবিবার, ২৯ মার্চ, ২০২৬ ২:৪৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ রোববার তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের রবিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকায় আজ আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। দক্ষিণ থেকে দক্ষিণ-পশ্চিম দিকের বাতাস ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে।
সকালে ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২.৪ ডিগ্রি সেলসিয়াস, আর বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৯ শতাংশ। অধিদপ্তর জানিয়েছে, দিনের বেলা তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
১২১ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন