সর্বশেষ

সারাদেশ

বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

খাইরুল ইসলাম সবুজ, ভৈরব
খাইরুল ইসলাম সবুজ, ভৈরব

শনিবার, ২৮ মার্চ, ২০২৬ ৭:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
কিশোরগঞ্জের ভৈরবে বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষানুরাগী আলহাজ্ব মো. রফিকুল ইসলামের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ভৈরব পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে রবিবার বিকাল ৫টায় স্থানীয় রাজনৈতিক কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

জানা যায়, আলহাজ্ব মো. রফিকুল ইসলাম গত ২৩ মার্চ সকাল ১১টায় অসুস্থ হয়ে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন। জীবদ্দশায় তিনি জেলার শ্রেষ্ঠ মহিলা কলেজ হিসেবে পরিচিত রফিকুল ইসলাম মহিলা কলেজ, ফাতেমা রমজান সরকারি প্রাথমিক বিদ্যালয়, হালিমা সাদিয়া মহিলা মাদ্রাসাসহ একাধিক শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন।

স্মরণ সভায় ভৈরব পৌর জামায়াতে ইসলামীর আমির শাজাহান সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমির অধ্যাপক রমজান আলী। এছাড়াও বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক কাজী সাইফুল্লাহ এবং উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. কবির হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
 

২৬৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন