সর্বশেষ

আন্তর্জাতিক

ইরানে সম্ভাব্য স্থল অভিযানের প্রস্তুতি পেন্টাগনের, সিদ্ধান্ত এখনো অনিশ্চিত

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ২৯ মার্চ, ২০২৬ ২:৩৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইরানে কয়েক সপ্তাহব্যাপী সীমিত আকারের স্থল অভিযান পরিচালনার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন—এমন তথ্য জানিয়েছে প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট।

প্রতিবেদনে বলা হয়েছে, বিষয়টি সম্পর্কে অবগত মার্কিন প্রশাসনের কয়েকজন কর্মকর্তার বরাতে জানা গেছে, এ পরিকল্পনায় শেষ পর্যন্ত অনুমোদন দেবেন কি না, তা এখনো নিশ্চিত নয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

পরিকল্পনা অনুযায়ী, সম্ভাব্য এ অভিযান পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ নেবে না। বরং বিশেষ বাহিনী ও নিয়মিত সেনাদের সমন্বয়ে ছোট পরিসরের লক্ষ্যভিত্তিক অভিযানের ওপর গুরুত্ব দেওয়া হবে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, উপসাগরীয় অঞ্চলে জাহাজের মাধ্যমে চার হাজারের বেশি মেরিন সেনা পাঠানোর প্রস্তুতি চলছে। পাশাপাশি, মার্কিন সেনাবাহিনীর ৮২তম এয়ারবর্ন ডিভিশনের প্যারাট্রুপারদেরও প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত সেনা মোতায়েনের বিষয়েও আলোচনা চলছে।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে বিবিসি হোয়াইট হাউস ও পেন্টাগনের সঙ্গে যোগাযোগ করলেও এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

১২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন